| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ লাখ ২৮ হাজার টাকার মানবিক সহায়তা বিতরণ

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ০০:৫৮:৫৩:পূর্বাহ্ন  |  ৩৪৩ বার পঠিত
৩ লাখ ২৮ হাজার টাকার মানবিক সহায়তা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়, অস্বচ্ছল, মেধাবী শিক্ষার্থী, রোগী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। মানবিক এ উদ্যোগে শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, গণমাধ্যম এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়।

সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক মেধাবী শিক্ষার্থীকে পড়াশোনার সুবিধার্থে একটি ল্যাপটপ দেওয়া হয়। এছাড়া রাঙামাটি থেকে প্রকাশিত সাপ্তাহিক *রূপসী কাপ্তাই* পত্রিকার কার্যক্রম আরও গতিশীল করতে একটি মনিটর প্রদান করা হয়।

এছাড়া খাগড়াছড়ি জেলার ১০ জন অসহায় ও অস্বচ্ছল রোগীকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চারজন ক্ষুদ্র ব্যবসায়ীকে বসতঘর মেরামতের জন্য পাঁচ বান ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি দুইজন অস্বচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়া হয়।

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের অংশ হিসেবে খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের জন্য একটি আধুনিক সাউন্ড সিস্টেম এবং খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার সংস্কার কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের সহায়তা শুধু আর্থিক সংকট মোকাবিলায় নয়, কঠিন সময়ে মানসিক সাহস ও আত্মবিশ্বাস জোগাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সামাজিক উন্নয়নমূলক নানা উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিজিয়ন কর্তৃপক্ষ আরও জানায়, সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম তাৎক্ষণিক সহায়তা প্রদানের পাশাপাশি পার্বত্য অঞ্চলে পারস্পরিক আস্থা, সামাজিক সম্প্রীতি এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪