| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ০১:০২:০৩:পূর্বাহ্ন  |  ১০৩৪৬৯৭ বার পঠিত
ফরিদপুরে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে অটোচালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আসমত শেখ ও সাগর মোল্লা। একই মামলায় অপর আসামি আশিক শেখকের বিচার চলছি শিশু আদালতে।

মঙ্গলবার (২১ জুলাই) ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোচালক নাঈম শেখকে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।

এ ঘটনায় পরদিন ২২ এপ্রিল নিহতের ভাই রাসেদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসমত শেখ, আশিক শেখ ও সাগর মোল্লাকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৫ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।

ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান বলেন, “অটোচালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসমত শেখ ও সাগর মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর আসামির বয়স কম হওয়ায় শিশু আদালতে বিচার চলছে।”

তিনি আরও বলেন, “এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে সমাজে অপরাধ দমনে ইতিবাচক বার্তা যাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪