| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালুয়াঘাটে কলেজ শিক্ষিকার পরিবার রাজনৈতিক সাইনবোর্ড ও বালুর স্তূপে অবরুদ্ধ

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ০১:০৪:৩১:পূর্বাহ্ন  |  ১১৬২৫৭০ বার পঠিত
হালুয়াঘাটে কলেজ শিক্ষিকার পরিবার রাজনৈতিক সাইনবোর্ড ও বালুর স্তূপে অবরুদ্ধ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এক কলেজ শিক্ষিকার বাড়ির সংযোগ সড়ক দখল, রাজনৈতিক ব্যানারসংবলিত সাইনবোর্ড স্থাপন এবং রাস্তার ওপর বালুর স্তূপ ফেলে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় নুর মো. উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ এনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শাহানাজ বেগম।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে হালুয়াঘাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ধারা আদর্শ ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক শাহানাজ বেগম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ জুলাই গভীর রাতে নুর মো. উজ্জ্বল কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ির সংযোগ সড়কের মুখে একটি রাজনৈতিক দলের ব্যানারসংবলিত সাইনবোর্ড স্থাপন করেন। একই সঙ্গে রাস্তার মাঝখানে বালুর স্তূপ ফেলে রাখায় তাঁদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

শাহানাজ বেগমের দাবি, ঘটনাস্থলটি একটি শান্তিপূর্ণ আবাসিক এলাকা। সেখানে কোনো রাজনৈতিক দলের কার্যালয়, দোকানপাট বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই। এমন স্থানে রাজনৈতিক সাইনবোর্ড স্থাপন এবং রাস্তা দখল করা বেআইনি ও অযৌক্তিক।

তিনি অভিযোগ করেন, কয়েকদিন ধরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারছেন না। এতে তাঁরা কার্যত অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। একজন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে অবিলম্বে রাস্তার ওপর রাখা বালুর স্তূপ ও রাজনৈতিক সাইনবোর্ড অপসারণ, দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪