| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে রোগী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ১৩:৩৯:২২:অপরাহ্ন  |  ২৯০ বার পঠিত
হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে রোগী গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন নানাকে দেখতে এসে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক রোগীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রোগী মো. মতিয়ার রহমানকে (৫৭) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ভোররাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অসুস্থ নানাকে দেখতে পরিবারের সঙ্গে হাসপাতালে এসে শিশুটি রাতে ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে একই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন মতিয়ার রহমান শিশুটির নানীকে বলেন, মেঝেতে ঘুমালে শিশুটির কষ্ট হবে। সরল বিশ্বাসে নানী নাতনিকে ওই রোগীর বেডে শুইয়ে দেন।

অভিযোগে বলা হয়, ভোর চারটার দিকে শিশুটির চিৎকারে স্বজন ও ওয়ার্ডে থাকা অন্য রোগীদের ঘুম ভেঙে যায়। পরে শিশুটি কান্নাকাটি করে স্বজনদের জানাcন যে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। স্বজনরা তাৎক্ষণিক বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ জানান, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনেছেন এবং পরে থানায় মামলার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় মামলা  করা হয়েছে এবং অভিযুক্ত রোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

 রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪