| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ১৯:০৪:১২:অপরাহ্ন  |  ১৩১৫ বার পঠিত
সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় সুবিধাবঞ্চিত নারী ও মেধাবী শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের এ ধরনের সহায়তা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪