| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একরাতে দখল হয়ে গেলো ৬১ বছরের ঈদগাহ মাঠ

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ১৯:২৬:৪২:অপরাহ্ন  |  ২০২৯৬ বার পঠিত
একরাতে দখল হয়ে গেলো ৬১ বছরের ঈদগাহ মাঠ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে সরকারি জায়গায় অবস্থতি ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠের জায়গা নিজের দাবী করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাম্য প্রভাবশালীর বিরুদ্ধে। 

গত রবিবার দিবাগত রাতে ওই গ্রামের প্রভাবশালী মো. জিয়াউল হকের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠের ইটের সীমনা প্রাচীর ভেঙ্গে নতুন করে টিনের বেড়া দিয়েছেন। 

এ দিকে গ্রামের বহু বছরের পুরোনো ঈদ মাঠ দখলের প্রতিকার চেয়ে দেওড়া ঈদগাহ কমিটি সদস্য আলম জাহাঙ্গীর সোমবার বিকালে তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) এ জেএম নাহিদ হোসেন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের পাকা গ্রামীণ সড়ক সংলগ্ন সাত শতক জায়গায় প্রায় ৬১ বছর পূর্বে থেকে গ্রামবাসী ঈদ মাঠ হিসাবে ব্যবহার করে আসছেন। এমনকি ২০২৬ সালেও ঈদের নামাজ আদায়ের পাশাপাশি দেওড়া গ্রাম ঈদগাহ মাঠ কমিটির পক্ষে ওই জায়গার লীজও নবায়ন করা হয়েছে।

কিন্তু সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠের জায়গাটি নিজের দাবী করে গ্রামবাসীর সাথে বিরোধে জোড়ান। পাশাপাশি গত রোববার রাতে জাহাঙ্গীর হোসেন তার লোকজন নিয়ে ঈদ মাঠের পুরোনো ইটের প্রাচীর ভেঙ্গে জায়গাটি দখল নেন। একই সঙ্গে ঈদমাঠের সাত শতক জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেন। 

সকালে গ্রামবাসী ঈদ মাঠের চারদিকে টিনের বেড়া দেখে নিশ্চিত হন যে, পুরোনো ঈদগাহ মাঠটি দখল হয়ে গেছে। তখন গ্রামীবাসী জরুরি সেবা নম্বরে ৯৯৯ কল করেন। কিন্তু প্রশাসনের কোন সাড়া না পেয়ে প্রতিকার পেয়ে তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে অভিযুক্ত মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠ দখলের কথা স্বীকার করে বলেন, জায়গাটি আমার পৈতিৃক সম্পত্তি। কিন্তু গ্রামবাসীর বাধায় তা দখল নিতে পারিনি। এখন সময় হয়েছে তাই আমি জায়গাটির দখল বুঝে নিয়েছি।

এ বিষয়ে দেওড়া ঈদগাহ কমিটি সদস্য আলম জাহাঙ্গীর বলেন, ঈদগাহের জায়গাটি মূলত সরকারি সম্পত্তি। যা আমরা আইন মোতাবেক ঈদ মাঠ হিসেবে লীজ নিয়ে বহু বছর ধরে দুটি ঈদের নামাজ পড়ে আসছি। কিন্তু সম্প্রতি দখলদার জায়গাটি ভূয়া কাগজপত্র তৈরি করে তা দখল করে নিয়েছে। এটা অন্যায়।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) এ জেএম নাহিদ হোসেন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি প্রাথমিক তদন্তের জন্য দেশিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪