নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থীত দেশের প্রথম জুলাই স্মৃতি স্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিকাণ্ডের ঘটনার পর স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তাঁর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্মৃতি স্তম্ভের ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে স্মৃতি স্তম্ভটি দ্রুত সংস্কার ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এ সময় শহীদ পরিবারের সদস্যরা স্মৃতি স্তম্ভে আগুন লাগার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন কেউ ঘটাতে নাপরে সে বিষয় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন জেলার সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব