| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯৫০ পিস ইয়াবা ও ২০০ পুরিয়া হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ০৫:২৯:০৬:পূর্বাহ্ন  |  ১৪৪১ বার পঠিত
৯৫০ পিস ইয়াবা ও ২০০ পুরিয়া হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি দল কোতোয়ালি মডেল থানার কেওয়াটখালী হাক্কানী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রিনা খাতুন (৪০), স্বামী আলাল উদ্দিন (গ্রেপ্তার) এবং হামিদা বেগম ওরফে হামে (৪৭), স্বামী রফিকুল ইসলাম (পলাতক)। তাদের উভয়ের বাড়ি কেওয়াটখালী এলাকায়।

অভিযানে তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা এবং ২০০ পুরিয়ায় রাখা মোট ১৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আটকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪