বগুড়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব বগুড়া।
বুধবার (২২ জুলাই) দুপুরে বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চিংগাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় চত্বরে ৫০টি ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ১০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বগুড়ার সভাপতি মো. সাজেদুল বারী লিখন, সেক্রেটারি মো. শফিকুল ইসলাম বিপুল, ভাইস প্রেসিডেন্ট শাহ মো. মাহমুদুর রহমান জনি, রফিকুল ইসলাম বুলবুল, আনোয়ার পারভেজ খোকন এবং বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন সভাপতি সানাউল হক দুলাল। এছাড়া অফিস সহকারী হাবিবসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজকরা বলেন, রোটারির ‘Create Lasting Impact’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মানবকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব