| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলাল ফুডস’কে ১ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ০৫:৩৬:০৯:পূর্বাহ্ন  |  ১৩৮৯ বার পঠিত
বেলাল ফুডস’কে ১ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি: বগুড়া মহানগরের আটাপাড়া এলাকায় বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বেলাল ফুডস-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য বিভাগ এ ব্যবস্থা নেয়।

অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বাজার থেকে ফেরত আসা বিস্কুট ও পাউরুটি ব্লেন্ড করে পুনরায় খাদ্য উৎপাদনে ব্যবহার, অনিবন্ধিত অবস্থায় খাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণ, বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই বেকারি পণ্য উৎপাদন এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম না মেনে কাজ করার মতো একাধিক অনিয়ম করা হচ্ছে।

এসব অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালত বেলাল ফুডসকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

এ সময় ভবিষ্যতে সরকারের প্রচলিত আইন ও বিধিমালা মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪