| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকিতে ময়মনসিংহের ৫০০ বছরের পুরোনো সেনেরচর গ্রাম

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ০৫:৪০:১২:পূর্বাহ্ন  |  ১৩১৩ বার পঠিত
ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকিতে ময়মনসিংহের ৫০০ বছরের পুরোনো সেনেরচর গ্রাম

এনামুল হক ছোটন (ময়মনসিংহ): ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে চরম হুমকির মুখে পড়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও প্রায় ৫০০ বছরের পুরোনো সেনেরচর গ্রাম। গত কয়েক বছরের ধারাবাহিক ভাঙনে বহু বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। চলতি বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ঐতিহাসিক এই গ্রামটি অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদীভাঙনের কারণে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে হাজারো মানুষ চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

ভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

আবেদনে সেনেরচর নামাপাড়া মসজিদ থেকে মো. আজিম উদ্দিনের বাড়ি পর্যন্ত নদীতীর এলাকায় জরুরি ভিত্তিতে সিসি ব্লক বা জিওব্যাগ ফেলে নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে।

গ্রামবাসীর ভাষ্য, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও অসংখ্য পরিবার তাদের বসতভিটা হারাবে এবং ঐতিহাসিক সেনেরচর গ্রামের অস্তিত্বই বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে।

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪