| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ১৬:৩৬:২৫:অপরাহ্ন  |  ১২৪৩ বার পঠিত
৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন

স্টাফ রিপোর্টার: ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাময়িকভাবে (প্রভিশনালি) ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে কমিশনের ওয়েবসাইটে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী এ ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। তবে এটি সাময়িক ফলাফল। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পরই চূড়ান্তভাবে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হবে।

পিএসসি জানায়, সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জনের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীরা রয়েছেন। প্রকাশিত তালিকায় রোল নম্বরগুলো মেধাক্রম অনুযায়ী নয়; বরং রোল বা নিবন্ধন নম্বরের ক্রমানুসারে সাজানো হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি, ভেন্যু এবং প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট ও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

পিএসসি আরও জানিয়েছে, সাময়িকভাবে উত্তীর্ণ কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, বয়স বা অন্যান্য তথ্য-উপাত্তে ভুল, অসংগতি কিংবা বিধিবহির্ভূত তথ্য পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শেষে ক্যাডার ও পছন্দক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪