| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গনভোটের রায় কার্যকর করতে সরকারকে বাধ্য করা হবে: রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ২২:০৮:২২:অপরাহ্ন  |  ১১৪৭ বার পঠিত
গনভোটের রায় কার্যকর করতে সরকারকে বাধ্য করা হবে: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জিয়াউর রহমানের সময়ে গনভোট হয়েছিলো, এরশাদের সময়ে গনভোট হয়েছিলো, খালেদা জিয়ার আমলেও গনভোট হয়েছিল। ঐ সময়েও সংবিধানে এটি ছিলো না। সেই গনভোট যদি বৈধ হয়, তবে এখন হবে না কেন? গনভোট যদি বৈধ না হয়, তবে অন্তবর্তীকালিন সরকার বৈধ নয়, নির্বাচনও বৈধ নয়, এই সরকারও বৈধ নয়।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনা ভাবছেন জনগন কিছু বোঝে না, এটি সঠিক নয়। নির্বাচনে ৭০ ভাগ মানুষ হ্যা’র পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, অবিলম্বে এটি কার্যকর করুন। গনভোটের রায় সরকার নরমালি কার্যকর না করলে, জনগনকে সাথে নিয়ে গনভোটের রায় কার্যকর করতে সরকারকে বাধ্য করা হবে।

এসময় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে। ৩০ থেকে ৩৫ হাজার আহত যোদ্ধার সুচিকিৎসার কার্যকর ব্যবস্থা করতে হবে। আহত প্রতিটি পরিবারের ভরনপোষণের দায়িত্ব গ্রহণ করতে হবে সরকারকে।

সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামীর আমীর মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪