ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ৭০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গণধোলাইয়ের পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তারা হলো রাসেল মিয়া ও রনি শেখ।
বুধবার মধ্যে রাতে ইয়াবা চালান নিয়ে উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের নূরুল্লাগঞ্জ গ্রাম থেকে আটক করা হয়েছে বলে এসআই হাবিবুর রহমান গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।রাসেলের বাড়ি টেকনাফে ও রনি নূরুল্লাগঞ্জ গ্রামের আজিজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারি রাসেল টেকনাফ থেকে ইয়াবার বড় চালান নিয়ে রনি শেষের বাড়িতে আসছে বলে এখবর পেয়ে স্থানীয় জনগণ তাদের পিছু নিয়ে ধাওয়া করে। গ্রামবাসীর তোপের মুখে পালানোর সময়ে গ্রামের লোকজন তাদের আটক করে গণধোলাই করেন। বেগতিক পরিস্থিতি দেখে নিজেদের ইয়াবা কারবারি বলে স্বীকার করলে স্থানীয় জনগণ তাদের শরীর তল্লাশী চালিয়ে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ইয়াবাসহ মাদক কারবারিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে এসআই হাবিবুর রহমান জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব