| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ১৫:২৫:১২:অপরাহ্ন  |  ৩২৩ বার পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সঞ্জিব রায় অরুপ (২৭) নামে এক যুবককে মারধর ও অপদস্থ করার ঘটনা ঘটেছে। এ সময় তার গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠার পর ক্ষুব্ধ স্থানীয়রা সঞ্জিব রায় অরুপকে আটক করেন। পরে তাকে মারধর করা হয় এবং গলায় জুতার মালা পরিয়ে বাজার এলাকায় ঘোরানো হয়।

একপর্যায়ে অভিযুক্ত যুবক উপস্থিত জনতার সামনে হাতজোড় করে নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য আর করবেন না বলে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে তার বাবা শরত রায়ের কাছে তুলে দেওয়া হয়।

এ ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাটিও স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিযোগের সত্যতা, সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টের বিষয়বস্তু এবং ঘটনার সামগ্রিক দিক তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে। তবে প্রয়োজন হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ ও ঘটনার সব দিক যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪