| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ১৬:১৩:৪৫:অপরাহ্ন  |  ৪৩৩ বার পঠিত
ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে ম্যাজিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার শহিম উদ্দীনের স্ত্রী।

নিহতের মেয়ে মাইশা আক্তার জানান, সকালে তিনি পড়াশোনা করছিলেন। এ সময় তার মা ম্যাজিক চুলায় ভাত রান্না করছিলেন। হঠাৎ একটি শব্দ শুনে রান্নাঘরে গিয়ে দেখেন, তার মা মেঝেতে পড়ে আছেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সৌরভ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪