| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ২১:১৬:৪৭:অপরাহ্ন  |  ৩৫৪ বার পঠিত
গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:বাসা-বাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং তিতাস গ্যাসের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পূর্ব সানারপাড়, মনু মিয়া মার্কেট, বক্সনগর, নিমাইকাশারী, মাদানীনগর, মুক্তিনগর ও রসুলবাগ এলাকার শতাধিক বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৭ থেকে ৮ বছর ধরে এলাকায় চরম গ্যাস সংকট বিরাজ করছে। অনেক সময় চুলায় একেবারেই গ্যাস থাকে না, আবার কখনো গ্যাসের চাপ এতটাই কম থাকে যে রান্না করা সম্ভব হয় না। বিষয়টি একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

মনু মিয়া মার্কেট এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বাবু বলেন, নাসিকের ৩ নম্বর ওয়ার্ডে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভোগান্তির শিকার হলেও কর্তৃপক্ষ স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। বাধ্য হয়েই এলাকাবাসী আন্দোলনে নেমেছেন এবং দ্রুত সমস্যার সমাধান দাবি করছেন।

সানারপাড় এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই-তিন বছর আগেও একই দাবিতে মহাসড়কে কর্মসূচি পালন করা হয়েছিল। সে সময় তিতাস কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। গ্যাস না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বক্তারা আরও বলেন, নিয়মিত গ্যাস সরবরাহ না পেলেও প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে, যা ভোক্তাদের সঙ্গে অন্যায়। দ্রুত গ্যাস সংকটের স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে গ্যাসের বিল পরিশোধ থেকেও বিরত থাকার হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪