টাঙ্গাইল প্রতিনিধি: মৎস ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে ঘুরে দাড়াতে হলে বাংলাদেশের যুব সমাজকে মাদক মুক্ত করতে হবে। মাদকসেবী, মাদক কারবারি ও মাদক বহনকারিদের কঠিন নজরদারিতে রাখতে হবে। যাতে কোনভাবেই মাদকের ব্যাবহার বিস্তার লাভ করতে না পারে। এজন্য সমাজের প্রতিটি শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারের টিচার্চ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম বা সহ শিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীর মেধা বিকাশ, নেতৃত্বগুন অর্জন ও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত জরুরি।
এছাড়াও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
প্রতিমন্ত্রী বলেন, এ দেশকে যদি আমরা বুকে ধারণ করে এগিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহমুদ হক শানু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নিবাহী অফিসার মো, শাহীন মিয়া, সদর সার্কেলের এ এস পি রেজওয়ানা সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব