| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ২৩:৫৬:৫৮:অপরাহ্ন  |  ১০৫৪৮১৭ বার পঠিত
লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া তিনি পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা সভায় তিনি এভাবে ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসিনতার সাথে দায়িত্ব পালন করছেন। সুযোগ থাকা স্বত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয়, পানি নিষ্কাশনের ড্রেন, রাস্তা সংস্কারমূলক কাজ করে না। এসবের কোনো দৃশ্য আমার চোখে পড়েনি।

পানিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসংশা করে বলেন, একমাসের মাথায় আমরা চন্দ্রগঞ্জ উপজেলা পেয়েছি।

তিনি বলেন, জেলা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো রেললাইন। লক্ষ্মীপুরে রেল লাইন বাস্তবায়ন অসম্ভব ছিল। সেই অসম্ভবকে সম্ভব করেছি। আশাকরি অচিরেই এ স্বপ্নপূরণ হতে যাচ্ছে। এছাড়া লক্ষ্মীপুরে নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পাচ্ছে এ জেলাবাসী। 

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়নে যারা দূর্নীতির সাথে জড়াবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। 

আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিশিষ্ট আইনজীবী এড. সৈয়দ শামসুল আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ, টুমচর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকী প্রমুখ।

এতে জেলার বিভিন্ন সুধিজন, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪