শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক (ভিপি বাদল) দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে দাবি করেছেন তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।
তাদের ভাষ্য অনুযায়ী, সাবেক শরীয়তপুর সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এবং সমাজসেবক হিসেবে পরিচিত নাজমুল হক (ভিপি বাদল) বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উদ্যোগ গ্রহণ এবং দলীয় কার্যক্রমে সম্পৃক্ততার কারণে তিনি স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন বলেও তারা উল্লেখ করেন।
এদিকে, সম্প্রতি নাজমুল হক (ভিপি বাদল)-এর বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর সমর্থকরা। তারা দাবি করেন, এসব প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং একজন জনপ্রিয় নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা এ ধরনের প্রচারণার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে এসব অপপ্রচারের মাধ্যমে নাজমুল হক (ভিপি বাদল)-কে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে না বলেও তারা মত প্রকাশ করেন।
তাদের দাবি, জনগণের আস্থা ও সমর্থন নিয়েই নাজমুল হক (ভিপি বাদল) ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, জনসেবা এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। জনগণের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি এবং কোনো অপপ্রচার সেই আস্থাকে নষ্ট করতে পারবে না বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব