| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি’

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ০৪:৪৩:৪৫:পূর্বাহ্ন  |  ২৭০ বার পঠিত
‘জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি’

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন বলেছেন, ‘জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি। ৬ বছর রাষ্ট্রপরিচালনা করার পর দেখা গেল তার একটু জমি নেই বাংলাদেশে। ব্যাংকে কোনো টাকা-পয়সা নেই। স্ত্রী, পুত্র ও পরিবারকে তিনি যেভাবে লালন-পালন করিয়েছেন, সেরকম উদাহরণ মুসলিম বিশ্বে আর দেখা যায়নি।

তিনি বলেন, জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক নেতা ছিলেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে একটি রাজনৈতিক দর্শন উপহার দিয়েছেন। তিনি একমাত্র রাষ্ট্রপতি, টেকনাফ থেকে তেঁতুলিয়ার বিভিন্ন জনপদের সাধারণ মানুষ যার কাছাকাছি যেতে পেরেছেন। যিনি সরাসরি তাদের সাথে কথা বলেছেন, করমর্দন করেছেন। এটি উপমহাদেশের রাজনীতিতে আগে কখনও দেখা যায়নি। 

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, যুব-সমাজকে একসময় সমাজের মানুষ ঘৃণা ও অবজ্ঞা করতো। কারণ তাদেরকে মনে করতো সন্ত্রাস, চাঁদাবাজসহ নানা অপকর্মে লিপ্ত। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব-সমাজের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে ট্রেনিং ব্যবস্থা করেছেন। দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে পাঠানো শুরু করেছেন। এবং দেশে যে যুব মন্ত্রণালয় রয়েছে। সেই মন্ত্রণালয় জিয়াউর রহমান করেছেন। আজ যুব-সমাজ দেশের নেতৃত্বে দিচ্ছেন। দেশ পরিচালনা যুব-সমাজের ভূমিকা অনেক।

ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল কিবরিয়া সোহেলের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা (পশ্চিম) যুবদলের আহবায়ক আবদুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিন, জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা (পশ্চিম) যুবদলের যুগ্ম আহবায়ক আবদুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন,  যুবদল নেতা শামছুল আহসান মামুন, এমএ মমিন, আমির আহমেদ রাজু প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪