| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন শেরপুরের অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ০৪:৫৯:০৬:পূর্বাহ্ন  |  ২৭৫ বার পঠিত
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন শেরপুরের অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম

শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. আ. কুদ্দুস।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন-স্কেল ও বেতনক্রমে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, তিনি বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা এবং চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বীমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন। তবে বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়িভাড়া ভাতা পাবেন না।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তাঁর চাকরি পরিচালিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগের বিষয়ে যোগাযোগ করা হলে অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম জানান, তিনি আগামী রোববার নতুন কর্মস্থলে যোগদান করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪