বগুড়া প্রতিনিধি: বগুড়া লেখক চক্রের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, দৈনিক ইনকিলাবের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান মহসিন আলী রাজু এবং গাবতলীর গ্রাম ও সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মো. তাজুল ইসলাম লিটন।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক এবং সদস্য কবি সিকতা কাজল।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ, মহসিন আলী রাজু, ইসলাম রফিক, হাবীবুল্লাহ জুয়েল, কামরুজ্জামান মাসুম, এমরান কবির, করিম মোহাম্মদ, সিকতা কাজল, মাহাবুব টুটুল, সারমিন সীমা, মুনসুর রহমান তানসেন, সঞ্জয় চক্রবর্তী, বিশ্বজিৎ দাশ, শাহানূর শাহিন, প্রতত সিদ্দিক, আবু রায়হান, জুয়েল হাসান, মীর এনামুল হক, অনন্য রাসেল, আব্দুল আলিম, শুভ্রা সাহা, বেলাল সরকার, হাসি খাতুন, সৌপর্ণ মাছুম, শাকিবুল শাকিল, মোমিন শাওন, সুমন মোহন্ত, রাজিব জামান ও ইশতিয়াক আহমেদ স্বপন।
কবিতা পাঠ শুরুর আগে প্রধান অতিথি কালাম আজাদ ও সভাপতি অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ রজনীগন্ধার স্টিক দিয়ে কবিদের বরণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কবিদের খিচুড়ি ও ডিম ভাজি পরিবেশন করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব