| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১১:১৪:১৮:পূর্বাহ্ন  |  ১৬২ বার পঠিত
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই) ভোর থেকে শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে এ অভিযান পরিচালনা শুরু করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনায় পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তার পাশে স্তূপ করে রাখা বর্জ্য অপসারণে কাজ করেন। একই সঙ্গে নগরজুড়ে যেখানে-সেখানে ময়লা ফেলা রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিন গভীর রাতে দুর্বৃত্তরা সড়কের পাশে ও মাঝখানে ময়লার স্তূপ ফেলে যায়। এতে একদিকে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতিতে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশে তাৎক্ষণিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি প্রকাশ্যে বা গোপনে সড়কে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নগরের সৌন্দর্য রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে সড়কে ময়লা ফেলার প্রবণতা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রত্যেককে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। রাস্তাঘাট নোংরা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও বাড়ে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশমুখে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নাগরিকদের সচেতন করতে মাইকিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রমও চালানো হবে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪