| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ আহাদ হত্যা মামলার পুনঃতদন্ত দাবি

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১১:২৫:৩৯:পূর্বাহ্ন  |  ২৬৩ বার পঠিত
শহীদ আহাদ হত্যা মামলার পুনঃতদন্ত দাবি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বিচারের বাণী নিভৃতে কাঁদায় বলে ছেলে হত্যার বিচার পেলাম না বলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় পতিত সরকারের দোসরদের ছোড়া গুলিতে নিহত কনিষ্ঠ শহীদ শিশু আহাদের পিতা আবুল হাসান শান্ত। তিনি ন্যায় বিচার পাওয়ার স্বার্থে মামলার পুনঃ তদন্তের দাবী করেছেন।

শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় মানিকদী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বাড়িতে ছেলের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে এসব কথা বলেন আহাদের হতভাগ্য পিতা। 

এর আগে আহাদের কবর জিয়ারত করেন তার স্বজনেরা এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহ সভাপতি ওবায়দুল আলম সম্রাট, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, বজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, এনসিপি নেতা আশরাফ হোসেনসহ স্থানীয় গ্রামবাসী।

সন্তানানের রুহের আত্মার মাগফিরাত কামনার মধ্যে দিয়ে আবুল হাসান  আরও বলেন, ছেলেকে হারিয়েছি দুই বছর তার স্মৃতি আঁকড়ে ধরে পরিবারের সদস্যরা আজও বেচে আছি। কান্নার রোল থামেনি তার পরিবারে। অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় আহাদের গুলিবিদ্ধ হয়ে নিহতের প্রয়োজনীয় সকল তথ্য, প্রমানি থাকার পরেও আহাদের খুনিদের অজ্ঞাত পরিচয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ  চুড়ান্ত প্রতিবদন আদালতের কাছে দাখিল করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, যেখানে তার ছেলে আহাদ গুলিবিদ্ধ হয়েছিল সেই এলাকার সকল ভিডিও ফুটেজ জব্দ করা হলেও কারা হত্যাকারী এবং সেদিন গুলি চালিয়ে ছিল প্রমাণদির পরেও তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা চুড়ান্ত প্রতিবেদন ইচ্ছে মত দাখিল করেছেন বলে অভিযোগ করেন। তাদের সাথে কোন ধরনের যোগাযোগও রক্ষা করেনি বলে ক্ষোভ প্রকাশ করেন আহাদের পরিবার পরিজনে।

শিশু আহাদ পরিবারসহ দোয়া মাহফিলে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও গ্রামবাসীরা ন্যায় বিচারের দাবীতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনায় পুনঃ তদন্তের জোর দাবী জানান। 

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আমাদের নেতা সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এবং উপজেলা বিএনপি শহীদ আহাদ পরিবারের পাশে আছি। ভাঙ্গা উপজেলায় চারজন শহীদ হয়েছে। তাদের সকলের নামে চারটি রাস্তা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দেন। 

উল্লেখ্য ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনার সরকারের পতনের পূর্ব মূহুর্তে রাজধানীর রায়ের বাগ এলাকায় ভাড়া বাড়িতে পিতামাতার সামনে শিশু আহাদ সেদিন গুলিবিদ্ধ হয়েছিল। ঘটনার একদিন পরে ২০ জুলাই সবাইকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার বয়স হয়েছিল চার বছর নয় দিন। 

আবুল হাসান ও কোহিনূর আকতার সুমীর সংসারের আদরের সন্তান আহাদ ২০২০ সালের ১২ জুলাই মাসে জন্ম গ্রহণ করেছিল। নিয়তির কি পরিহাস সেই জুলাই মাসে শিশু আহাদ ঘাতকের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। মর্মান্তিক মৃত্যুর এমন ঘটনা কখনও ভুলতে পারবে না তার পরিবার পরিজনে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪