| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামে ২৪ ঘণ্টায় ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১৬:২৬:২৭:অপরাহ্ন  |  ১৫৩ বার পঠিত
হামে ২৪ ঘণ্টায় ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯১ জন। মৃত ছয়জনই ঢাকা বিভাগের বাসিন্দা।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭২১ জনের।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ২৭২ জন। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৩৭৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৭৫ জন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৬৯১ জনসহ ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম এবং উপসর্গভিত্তিক আক্রান্ত ও মৃত্যুর পৃথক হিসাব রাখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪