| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে হুমায়ূন আহমেদ চলচ্চিত্র উৎসব শুরু

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১৬:৪৬:০৯:অপরাহ্ন  |  ১৫২ বার পঠিত
টাঙ্গাইলে হুমায়ূন আহমেদ চলচ্চিত্র উৎসব শুরু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের চলচ্চিত্র নিয়ে পক্ষকালব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঐতিহ্যবাহী টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবে উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

অত্যাধুনিক সিনে কমপ্লেক্স দ্য নিউ রওশন টকিজের আয়োজনে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।

করোনেশন ড্রামাটিক ক্লাবের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দ্য নিউ রওশন টকিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন প্রবাল।

উদ্বোধনী দিনে দর্শকদের জন্য হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’ প্রদর্শন করা হয়। উৎসব চলাকালে তাঁর নির্মিত ও সংশ্লিষ্ট আরও ১৫টি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

প্রদর্শিত চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দারুচিনি দ্বীপ’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘শ্যামল ছায়া’সহ হুমায়ূন আহমেদের জনপ্রিয় চলচ্চিত্রগুলো।

উৎসবে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল। আয়োজকেরা জানান, হুমায়ূন আহমেদের সাহিত্য ও চলচ্চিত্রকর্ম নতুন প্রজন্মের দর্শকদের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪