| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙামাটিতে মায়ের হাতে সন্তান খুন, আটক ২

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ২০:১০:৩৭:অপরাহ্ন  |  ১৬১ বার পঠিত
রাঙামাটিতে মায়ের হাতে সন্তান খুন, আটক ২

স্টাফ রিপোর্টার: রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার মির্জার টিলায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম (২৩) নামে এক সন্তান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মা ও বাবাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাঙামাটি পৌরসভার তবলছড়ি এলাকার আসাববস্তি মির্জার টিলায় এ ঘটনা ঘটে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর নিহতের মা রেখা বেগম ও বাবা রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিবুল নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার মা রেখা দা দিয়ে তাকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, নিহত সাকিবুলের বাবা রফিকুল পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। সাকিবুল নিয়মিত নেশা করতেন এবং বাবার ওপরও শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মারামারির মামলা এবং দুটি মাদক মামলা রয়েছে।

ওসি জসীম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪