| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে নালায় মিলল ১৩২০ পিস বুলেট

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ২১:৩৭:৫৭:অপরাহ্ন  |  ১৯৮ বার পঠিত
চট্টগ্রামে নালায় মিলল ১৩২০ পিস বুলেট

স্টাফ রিপোর্টার: নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নালা থেকে এসব বুলেট উদ্ধার করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি বস্তা থেকে গুলিগুলো বের করে নালার পাশে রাখা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল জানান, উদ্ধার হওয়া সব বুলেটই ব্যবহৃত। তবে এগুলো কোন ধরনের, কোথা থেকে এসেছে এবং কীভাবে নালায় ফেলে রাখা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪