| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গায়েবী হুংকার দিয়ে আমাদের ভয় দেখাতে পারবেননা: সারোয়ার তুষার

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ০০:৪৫:১৫:পূর্বাহ্ন  |  ১২৭০ বার পঠিত
গায়েবী হুংকার দিয়ে আমাদের ভয় দেখাতে পারবেননা: সারোয়ার তুষার

নড়াইল প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এক সময় যারা বলত শেখ হাসিনা পালায়না, শেখের বেটি পালায়না, আওয়ামী লীগ পালায়না সেই শেখ হাসিনা, সেই আওয়ামী লীগকে দিল্লির হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা আজকে কোনো এক গায়েবী গুয়ায় থেকে বাংলাদেশের মানুষের প্রতি হুংকার দিচ্ছে। আমরা আপনার উদ্দেশ্যে (শেখ হাসিনার) বলতে চাই আপনি যখন ছিলেন তখন আমরা আপনার চোখে চোখ রেখে বুক টানটান করে আমরা ছিলাম। গুলি করেও আমাদের দমন করতে পারেন নাই। আজকে কোনো এক গায়েবী গুয়ায় থেকে হুংকার দিয়ে আমাদের ভয় দেখাতে পারবেননা।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় মুক্তমঞ্চে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি।

এসময় সারোয়ার তুষার তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্রপতিকে নিয়ে নতুন যে নাটক শুরু করেছেন এ নাটক বাংলার মানুষ খায়না। তাকে চিকিৎসার কথা বলে লন্ডন পাঠালেন আর এখন বলছেন তিনি নাকি গুরুতর অসুস্থ এই কারনে তাকে পদত্যাগ করতে হবে। আমরা আগেই বলেছিলাম তাকে পদত্যাগ করতে হবে তখন আপনার দল তাকে পদত্যাগ না করায়ে সংসদে তার বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে তার হাতেই শপথ নিয়ে সংসদে গিয়ে নতুন সরকারকে কলঙ্কিত করেছেন। এখানে আমাদের সমাবেশকে কেন্দ্র করে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন ভুলে যাইয়েননা জুলাই মাসে হেলিকপ্টার থেকে গুলি করেও এদেশের মানুষকে থামানো যায় নাই কাজেই হুমকি দিয়ে লাভ নাই। আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই পায়ে পাড়া দিয়ে শত্রুতা করতে আসবেন না।

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক আলি হাসান জুনায়েদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা মাহমুদা মিতু, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, নড়াইল জেলা এনসিপির আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমিসহ জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪