| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাংস ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ১৫:১৪:৫৬:অপরাহ্ন  |  ২১৫৮ বার পঠিত
মাংস ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ফকিরের বাজার এলাকায় এক মাংস ব্যবসায়ীকে মারধর করে গরু কেনার দুই লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী মাংস ব্যবসায়ী সোহেল পারভেজ নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে ফকিরের বাজার এলাকায় সোহেল পারভেজকে পথরোধ করেন শামসুজ্জামান, আশরাফ আলীসহ কয়েকজন। পূর্বের বকেয়া টাকা নিয়ে তাঁদের সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে মারধর করে এবং তাঁর পকেটে থাকা গরু কেনার দুই লাখ টাকার বেশি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন সোহেল।

এ সময় সোহেলের চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত আশরাফ আলী সেখান থেকে চলে যান।

ঘটনার পর গত ২১ জুলাই নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ করেন সোহেল পারভেজ। অভিযোগে মারধর, প্রাণনাশের হুমকি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী সোহেল পারভেজ বলেন, গরু কেনার জন্য সঙ্গে রাখা টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪