| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীর সুবর্ণচরে সন্ত্রাস, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ১৮:১৬:৩৪:অপরাহ্ন  |  ১০৯২ বার পঠিত
নোয়াখালীর সুবর্ণচরে সন্ত্রাস, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নে সন্ত্রাস, ভূমিদখল, মাদক ও নারী নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার হই’—এই স্লোগানকে সামনে রেখে আজ দুপুরে ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, এলাকায় সন্ত্রাস, ভূমিদখল, মাদক ব্যবসা, নারী নির্যাতন ও জবরদখলের বিরুদ্ধে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। এ সময় তারা অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও পলাতক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী, ইসমাইল কমান্ডার, কল্লা জামালসহ কথিত দখলদার, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এছাড়া, যাদের বিরুদ্ধে সন্ত্রাস, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও নারী নিপীড়নের অভিযোগ রয়েছে, তাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪