| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ১৮:২৬:৩৬:অপরাহ্ন  |  ১২৯০ বার পঠিত
দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়, আর বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে।

রোববার (২৬ জুলাই) দুপুরে কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা ও নৈতিকতার আদর্শে গড়ে উঠতে হবে। অন্যায়ের সঙ্গে কোনো আপস করা যাবে না। দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।

কলেজের অধ্যক্ষ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিল উর রশিদ খান প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪