| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছেলেকে দেখতে এসে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ১৮:৫৩:২৭:অপরাহ্ন  |  ১৫৭৬ বার পঠিত
ছেলেকে দেখতে এসে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলেকে দেখতে এসে সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লা স্টেডিয়ামসংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন নরসিংদী সদর উপজেলার চক্ষু হাসপাতালের পেছনের এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম রজব আলী। তিনি একটি ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আবুল হোসেনের ছেলে রাজিন ফতুল্লা স্টেডিয়ামের পাশের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি রয়েছেন। রোববার তাঁকে দেখতে ফতুল্লায় আসেন আবুল হোসেন। ছেলের সঙ্গে দেখা করে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চালক রুমান মোল্লা (২৩)কে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। পরে পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে হেফাজতে নেয়। আহত অবস্থায় তাঁকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪