| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমিককে হত্যা মামলায় তরুণী রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ২১:৫৯:০৭:অপরাহ্ন  |  ১৩৩৫ বার পঠিত
প্রেমিককে হত্যা মামলায় তরুণী রিমান্ডে

স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালীতে রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মাসুম মিয়াকে গোপনাঙ্গ কেটে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার তার কথিত প্রেমিকা বিউটি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এ আদেশ দেন।

গত ১৪ জুলাই বিউটি আক্তারের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

রিমান্ড শুনানির জন্য আসামি বিউটি আক্তারকে এদিন আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ তার রিমান্ড চেয়ে শুনানি করে।

তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় এক বছর আগে রেল কর্মকর্তা মামুন মিয়ার সঙ্গে বিউটি আক্তারের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও সম্পর্কের বিষয়টি মামুনের পরিবার জানতো না।

গত ১০ জুলাই চিকিৎসার অজুহাতে ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন বিউটি। পরে তিনি মামুনকে সেখানে দেখা করতে ডাকেন। পরদিন ১১ জুলাই বেলা ১১টার দিকে মামুন ওই কক্ষে গেলে তাকে বিয়ের জন্য চাপ দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন।

মামুনের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

ওইদিনই নিহতের চাচা মো. শমসের আলী বনানী থানায় বিউটি আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তাকে গ্রেপ্তার করে পরদিন কারাগারে পাঠানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪