| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি ভান্ডারী মহিলা কলেজের নতুন ভবন উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ০০:৩৬:৪১:পূর্বাহ্ন  |  ১৩৬১ বার পঠিত
সরকারি ভান্ডারী মহিলা কলেজের নতুন ভবন উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের উন্নয়ন কাজ বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন নির্মাণে ব্যয় হয় সাত কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকা। 

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সঙ্গে ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। 

ভবন উদ্বোধন শেষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। বিশেষ মোনাজাতে অংশ নেন রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মাসুদ ইকবাল, বগুড়া প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদল সভাপতি এসএম রাঙ্গা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সদর উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান, ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪