| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ০৩:২৮:১৩:পূর্বাহ্ন  |  ১১৭৪ বার পঠিত
বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বর্ষাপ্লাবিত ধানক্ষেত, বিল ও খালে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে বাউফল উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের প্রধান ফটকে মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ জীবের ব্যাপক ক্ষতি হচ্ছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪