শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাদ মাগরিব শরীয়তপুর সদর কোর্ট সংলগ্ন এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শরীয়তপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কারা নির্যাতিত নেতা নাজমুল হক (ভিপি বাদল) এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে নাসির উদ্দীন কালুর দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করা হয়।
ভিপি বাদল বলেন, ‘সরদার একেএম নাসির উদ্দীন কালু দীর্ঘদিন ধরে শরীয়তপুরের মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
দোয়া মাহফিলে শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মোফাজ্জেল হোসেন ফকির, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লা, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক সেলিম রেজা, শৌলপাড়া ইউপি চেয়ারম্যান মো. ভাষানী, কোর্ট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ বেপারী, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি শামীম সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব