| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১২:১৫:০৮:অপরাহ্ন  |  ১১৮৯ বার পঠিত
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে সাবেক এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। 

‎সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎এর আগে, রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় দুর্ঘটনায় রুবেল, সিএনজি চালক বাহার উদ্দিন ও স্বপন হোসেন নামে তিন'জন গুরুতর আহত হয়। 

‎নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার ৪ নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে। তিনি লাল-সবুজ পরিবহণ কাউন্টার ম্যানেজার ছিলেন।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে যাত্রী নিয়ে মজুচৌধুরীরহাটের দিকে যাচ্ছিল সিএনজি চালিত একটি অটোরিকশা। লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় পৌঁছালে পার্কিং করা একটি ড্রামট্রাক ওভারটেক করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা আরেকটি ড্রামের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক বাহার উদ্দিনের পা ছিঁড়ে যায়। এ সময় স্বপন হোসেন ও চৌধুরী রুবেলও গুরুতর আহত হয়। পরে তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রুবেলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। অন্য দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

‎এদিকে একই সময় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের করিতলা এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও ৪ জন আহত হয়।

‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় সাথে-সাথে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। আহত রুবেল ভোররাতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ড্রামট্রাক পুলিশ হেফাজতে আছে। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪