| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন হুইপ অপু

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১২:২২:২০:অপরাহ্ন  |  ১০২১৮৪৪ বার পঠিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন হুইপ অপু

শরীয়তপুর প্রতিনিধি: জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

জাতীয় সংসদ সচিবালয়ের গত ১৪ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে গৃহীত প্রস্তাবের ভিত্তিতে সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য আনজুম আবেদীনকে সভাপতি করা হয়েছে। একই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এছাড়া আরও কয়েকজন সংসদ সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত এই স্থায়ী কমিটি দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, পুলিশ প্রশাসন, সীমান্ত নিরাপত্তা, কারা ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর সংসদীয় তদারকি করবে। পাশাপাশি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশও প্রদান করবে।

জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটিটি কার্যকর হয়েছে। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী কমিটি নিয়মিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪