| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে পড়ে থাকা ৮০০ পাসপোর্ট বিতরণে উদ্যোগ কতৃপক্ষের

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১৩:০৬:৩৮:অপরাহ্ন  |  ১২৩০ বার পঠিত
বরিশালে পড়ে থাকা ৮০০ পাসপোর্ট বিতরণে উদ্যোগ কতৃপক্ষের

বরিশাল প্রতিনিধি: বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রস্তুত হয়ে থাকা ৮০০টিরও বেশি পাসপোর্ট তিন মাসের বেশি সময় ধরে পড়ে রয়েছে। নির্ধারিত সময় পার হলেও গ্রাহকেরা পাসপোর্ট সংগ্রহ করতে না আসায় সেগুলো বিতরণে জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ।

পাসপোর্টগুলো দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে অফিস কর্তৃপক্ষ। এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অবহিত করার পাশাপাশি জেলার ১০টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাসপোর্টগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময় পার হলেও গ্রাহকেরা সেগুলো সংগ্রহ করতে আসছেন না। বিষয়টি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের সহযোগিতায় দ্রুত গ্রাহকদের কাছে পাসপোর্টগুলো পৌঁছে দেওয়া সম্ভব হবে। তবে কোন উপজেলায় কতটি পাসপোর্ট পড়ে রয়েছে, সে বিষয়ে উপজেলাভিত্তিক তালিকা দিতে তিনি রাজি হননি।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। সাধারণ মানুষ যাতে দ্রুত তাদের প্রস্তুত পাসপোর্ট সংগ্রহ করেন, সে জন্য প্রতিটি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রচার চালানো হবে।

পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, আবেদনকারীদের নির্ধারিত সময়ে পাসপোর্ট সংগ্রহ না করার কারণে প্রস্তুত পাসপোর্টগুলো অফিসে জমা হচ্ছে। এতে সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। প্রশাসনের উদ্যোগে দ্রুত এসব পাসপোর্ট বিতরণ করা গেলে জটিলতা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪