| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, এ পর্যন্ত প্রাণহানি ৮২৫

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১৬:১৪:৫৭:অপরাহ্ন  |  ৯৬৪৭৪৫ বার পঠিত
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, এ পর্যন্ত প্রাণহানি ৮২৫

স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার (২৭ জুলাই) পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট ও রংপুর বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭৩০ জন এবং হাম শনাক্ত হওয়ার পর ৯৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত এক দিনে সারা দেশে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হামের উপসর্গ শনাক্ত হয়েছে মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের মধ্যে। এ সময়ে সরাসরি হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলমান প্রাদুর্ভাবে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় শিশুদের মধ্যে হাম প্রতিরোধে টিকাদান, দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪