তারাকান্দা প্রতিনিধি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্তৃক ও তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নাজমুস ছালেহীন এর নেতৃত্বে তারাকান্দা উপজেলাধীন বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন প্রতি ১০ লিটার পেট্রোলে ২০০ মিলি ও প্রতি ১০ লিটার ডিজেলে ৩৬০ মিলি কম দেওয়ায় পেট্রোল ও ডিজিলের পরিমাপে কম দেয়ায় ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৯ ও ৪৬ ধারায় সতর্কতামূলক ভাবে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এবং আগামী ০৩ দিনের মধ্যে ক্যালিব্রেশন সঠিক করার জন্য নির্দেশনা দেয়া হয়।
অপরদিকে মেসার্স জামান ফিলিং স্টেশনে তেলের পরিমাপ শতভাগ সঠিক থাকায় সন্তোষ প্রকাশ করেন ভ্রাম্যমান পরিচালনাকারী দল।
গ্রাহকসেবা ও প্রাপ্যতা নিশ্চিতে এধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
এ সময় তারাকান্দা থানা পুলিশের সদস্যবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব