| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ইয়াবা ট্যাবলেট নিয়ে মহিলাসহ গ্রাম পুলিশ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১২:৫৫:৪১:অপরাহ্ন  |  ৫৬৭ বার পঠিত
ভাঙ্গায় ইয়াবা ট্যাবলেট নিয়ে মহিলাসহ গ্রাম পুলিশ গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর)  প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী নিয়মিত অভিযানে মহিলা মাদক কারবারিসহ গ্রাম পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের মৃত রশিদ সরদারের ছেলে গ্রাম পুলিশ দুলাল সরদার ও তার প্রধান সহযোগী চট্টগ্রামের বদ্দারহাটের শেখ রনির স্ত্রী আসমা আক্তার। 

সোমবার (২৮ জুলাই) মধ্যে রাতে পুলিশ অভিযান চালিয়ে নুরুল্লাগঞ্জের গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করেছেন বলে নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান। 

পুলিশ জানিয়েছেন, মাদকের কারবারি আসমা আক্তার দীর্ঘদিন ধরে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গ্রাম পুলিশ দুলাল সরদারের সহযোগিতায় ইয়াবা ট্যাবলেট ব্যবসা করে আসছিল। স্থানীয় জনগণের গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

 এসময় নারী মাদক কারবারি আসমার কাছ থেকে ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও গ্রাম পুলিশের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাঠে কাজ করছে পুলিশ। মাদক কারবারিকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই  উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় জনগণকেও পুলিশের একাজে বিশেষ সহযোগিতা দরকার বলে জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪