| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় নিজ বাসায় পুলিশের এএসআই’র ঝুলন্ত লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ০৩:৫২:২১:পূর্বাহ্ন  |  ৩৫৭ বার পঠিত
ফতুল্লায় নিজ বাসায় পুলিশের এএসআই’র ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়ামের পাশে নিজের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

নিহত পুলিশের এএসআই (সশস্ত্র) মো. আবু হানিফ টাঙ্গাইলের কালীহাতী উপজেলার ইছাপুর গ্রামের প্রয়াত ইয়াকুব মুন্সীর ছেলে। ইসদাইরের বাড়িটিতে তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে কর্মরত এই পুলিশ কর্মকর্তা গত ২৫ জুলাই থেকে পাঁচদিনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘আবু হানিফের স্ত্রী বাক-প্রতিবন্ধী এবং তাঁদের কোনো সন্তান নেই। দাম্পত্য কলহের জেরে নিহতের স্ত্রী আগেরদিন বাবার বাড়িতে চলে যান। ধারণা করছি, দাম্পত্য কলহের জেরেই এএসআই আবু হানিফ আত্মহত্যা করেছেন। তবে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

এদিকে, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪