| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চন্দ্রদ্বীপে হাঁস-মুরগির বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা শুরু

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ১২:৫৯:৫৯:অপরাহ্ন  |  ২২১ বার পঠিত
চন্দ্রদ্বীপে হাঁস-মুরগির বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা শুরু

বাউফল প্রতিনিধি: খামারিদের স্বাবলম্বী করতে এবং প্রাণিসম্পদ খাতে উৎপাদন বাড়াতে বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিনামূল্যে হাঁস-মুরগির ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্পেইন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এএলআরডি–মিজেরিয়ার ‘ইচ্ছে প্রকল্প’-এর সহযোগিতায় কমিউনিটি সিবিএ ও জন সমবায় গ্রুপের আয়োজনে চর ক্লাস্টারে এ কর্মসূচির উদ্বোধন হয়।

কর্মশালায় দেশি মুরগির আধুনিক খামার গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। খামারিদের খামারের উপযুক্ত স্থান নির্বাচন, পরিচ্ছন্নতা, রোগবালাই প্রতিরোধ, সুষম খাদ্য, বিশুদ্ধ পানি ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ দেন বিএলআই প্রশিক্ষণপ্রাপ্ত এলএসপি পারভীন বেগম। তিনি হাঁস-মুরগির সাধারণ রোগের ভ্যাকসিন দেওয়া, প্রাথমিক চিকিৎসা এবং ভ্যাকসিন সংরক্ষণের কৌশল হাতে-কলমে দেখান। পারভীন বেগম বলেন, “সময়মতো টিকা দিলে মুরগির মৃত্যুহার অনেক কমে যায়। এতে খামারিরা লাভবান হবেন।”

ক্যাম্পেইনের উদ্দেশ্য তুলে ধরে ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম বলেন, সরকারি প্রাণিসম্পদ অফিসের সেবা নেওয়া, নিয়মিত টিকাদান এবং নিরাপদ খামার ব্যবস্থাপনাই এখন মূল লক্ষ্য। এজন্য অংশগ্রহণকারীদের একটি কর্মপরিকল্পনাও দেওয়া হয়।

জানা গেছে, স্পিড ট্রাস্টের বাস্তবায়নে এ প্রকল্পের আওতায় চন্দ্রদ্বীপের ৯টি জনসমবায় গ্রুপের ১৮০ জন, নাজিরপুরের ৩টি ভূমিহীন গ্রুপ এবং বাউফল সদরের বিলবিলাস ও গোসিঙ্গা গ্রামের ৩টি গ্রুপের খামারিরা সুবিধা পাবেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জলবায়ু সহনশীল কৃষি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রান্তিক মানুষকে সরকারি সেবার আওতায় আনাই ‘ইচ্ছে প্রকল্প’-এর মূল উদ্দেশ্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪