| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ১৭:০২:৫৪:অপরাহ্ন  |  ৫২৬ বার পঠিত
কাপাসিয়ায় শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের বিরুদ্ধে বেসরকারি গণমাধ্যম ও ফেসবুকে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে কাপাসিয়ার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আজ ২৯ জুলাই বুধবার সকাল ১১ টায়  কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে শিক্ষকগণ নিন্দা ও প্রতিবাদ সম্বলিত  ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। সকাল ১১ টা থেকে শুরু হয়ে  দুপুর দেড়টা পর্যন্ত চলে মানববন্ধন কর্মসূচী। উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষকগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

হরিমন্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমা আক্তার সুইটি, দেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিলী নাসরিন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসী জিনু, ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম,  বারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, হিজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন কিরন, রাওনাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন, নলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শফিকুল ইসলাম, কামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ। 

এ সময় মানববন্ধনে শিক্ষকগণ বলেন, কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার  আমিতা ইসলাম একজন সৎ,দক্ষ, যোগ্য শিক্ষা অফিসার। তিনি একজন মানবিক ও শিক্ষক বান্ধব অফিসার।  তিনি ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে একটি সুবিধাবাদী কুচক্রী মহল দীর্ঘদিন যাবত নানা ধরনের মিথ্যা ও মনগড়া অপপ্রচারে লিপ্ত।

তারই ধারাবাহিকতায় বেসরকারি গণমাধ্যম ও ফেসবুকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত আজগুবি সংবাদ প্রকাশিত হয়েছে। শিক্ষক সমাজ এসব ভিত্তিহীন বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা আরো বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের শিক্ষার হাতেখড়ি এই প্রাথমিক বিদ্যালয়। আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক বন্ধুদের কাছে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের প্রত্যাশা করি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪