| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীর্ষ সন্ত্রাসী ডেবিড ইমনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৪:৩৩:৫১:অপরাহ্ন  |  ১৫৮০ বার পঠিত
শীর্ষ সন্ত্রাসী  ডেবিড ইমনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন

চট্টগ্রাম প্রতিনিধি: গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী  ডেভিড ইমনকে অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। 

সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার পরবর্তী বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম একথা বলেন। 

তিনি আরও বলেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তারের খবরটি যেকোন ভাবেই হোক দ্রুত প্রচার পেয়ে যায়। এর ফলে আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাকে নিয়ে প্রেস ব্রিফিংয়ে আসতে হয়েছে। পুলিশের ধারাবাহিক নিরলস প্রচেষ্টার ফসল। এটা হঠাৎ করে হওয়া কোনো অপারেশন নয়। এর পেছনে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘ পরিকল্পনা আর প্রচেষ্টা। রাউজানের যুবদল নেতা মাসুদুল হক হত্যাকাণ্ডের সূত্র ধরেই শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তারের সফলতা অর্জিত হয়েছে

তিনি বলেন, মাসুদুল হক হত্যাকাণ্ডের পর আমার মাথায় রাউজান ছাড়া আর কোনো কিছু নেই। রাউজান নিয়েই আমাদেরকে কাজ শুরু করতে হয়েছে। গোয়েন্দা তথ্য, স্থানীয় তথ্য এবং পুলিশি প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার কাছ থেকে আমরা অনেক তথ্য পাই। এরপর ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ডিডিএন কার্যালয়ে হামলা হয়েছে। 

মাসুদ আলম বলেন, এসব সন্ত্রাসী অনেক ধুরন্ধর। এরা স্বাভাবিক নেটওয়ার্কের বাইরে থাকে সবসময়। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। এদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য আইনশৃঙ্খলাবাহিনীকেও অনেক সতর্ক সচেতন ভাবে কাজ করতে হয়।

এর আগে পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে যশোরের কোতোয়ালী থানা পুলিশ ও যশোর ডিবি যৌথ অভিযানে ধুমধুমপুর এলাকা থেকে যশোরের ঝিকরগাছা উপজেলার ধুমধুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম আলিফ , তমাল, শামিম, সাফায়েতকে গ্রেফতার করা হয়৷


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪