| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে আখখেতে শিশুকে ধর্ষণ, পলাতক আসামি রাশেদকে খুঁজছে পুলিশ

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৮:১৩:০৬:অপরাহ্ন  |  ১৩০৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে আখখেতে শিশুকে ধর্ষণ, পলাতক আসামি রাশেদকে খুঁজছে পুলিশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় আট বছরের এক শিশু কন্যাকে আখের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আজ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) বিকেলে ওই শিশু নিজ বাড়ি থেকে সংলগ্ন টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে তাকে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) বিভিন্ন প্রলোভন দেখায়। একপর্যায়ে সে শিশুটিকে নদীর পূর্ব পাড়ে একটি আখখেতে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটির চিৎকারে অভিযুক্ত রাশেদ তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মা ও প্রতিবেশীদের কাছে পুরো ঘটনা জানায়। পরে গত সোমবার থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন।

মামলা দায়েরের পর শিশুটিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক মো. মাহবুব উল ইসলাম ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী-২০২৬) ২২ ধারা অনুযায়ী ভিকটিমের জবানবন্দি লিপিবদ্ধ করেন।

রুহিয়া থানার ওসি বদিউজ্জামান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি মো. রাশেদ ইসলাম আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি চেষ্টা চালানো হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪