| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইল ডিসি লেক পরিষ্কারে উদ্যোগ নিলেন প্রতিমন্ত্রী টুকু

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৬ ইং | ১৪:২৪:৩৭:অপরাহ্ন  |  ১৪৪৩ বার পঠিত
টাঙ্গাইল ডিসি লেক পরিষ্কারে উদ্যোগ নিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরে যাওয়া টাঙ্গাইলের ডিসি লেক পরিষ্কার ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (৩১ জুলাই) সকালে টাঙ্গাইল ডিসি লেক পরিদর্শনে এসে তিনি এ উদ্যোগ নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী লেকের সার্বিক পরিবেশ ও বর্তমান অবস্থা ঘুরে দেখেন। পরে লেকে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় সংশ্লিষ্টদের লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালনার নির্দেশ দেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় লেকটিতে বিপুল পরিমাণ কচুরিপানা জন্মেছে এবং ময়লা-আবর্জনা জমে পরিবেশ নষ্ট হয়েছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহরের গুরুত্বপূর্ণ এই ডিসি লেককে পরিচ্ছন্ন রাখা এবং এর সৌন্দর্য বৃদ্ধি করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি লেকের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডিসি লেক তার আগের সৌন্দর্য ফিরে পাবে এবং নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪